অ্যাডভান্সড ও হিডেন ফিচার (Advanced Features)
যুক্তিতে এমন কিছু চমৎকার এবং স্মার্ট ফিচার রয়েছে যা আপনার কোডকে আরও শক্তিশালী এবং প্রফেশনাল করে তুলবে। এই টিউটোরিয়ালে আমরা সেই "লুকানো যাদু" গুলো শিখবো।
নোট
এই ফিচারগুলো ব্যবহার করলে কোড অনেক ছোট হয় এবং পারফরম্যান্স ভালো পাওয়া যায়। এগুলো মূলত অভিজ্ঞ প্রোগ্রামারদের জন্য ডিজাইন করা।
১. স্মার্ট ইনপুট ও টাইম লিটারাল
সরাসরি জিজ্ঞেস এর ভেতর মেসেজ দেওয়া এবং সময়ের হিসাব করা অনেক সহজ।
বাক্য নাম = জিজ্ঞেস "আপনার নাম কি? ";
পূর্ণসংখ্যা ব্রেক_টাইম = ৫ মিনিট; // এটি অটোমেটিক ৩০০ সেকেন্ড হয়ে যাবে
দেখাও "হ্যালো " >> নাম >> ", ব্রেক টাইম " >> ব্রেক_টাইম >> " সেকেন্ড।";
২. বাক্যের গুণফল (String Multiply)
একই কথা বারবার প্রিন্ট করার জন্য লুপ না চালিয়ে সরাসরি গুণফল ব্যবহার করতে পারেন।
দেখাও "দুর্দান্ত! " * ৩;
// আউটপুট হবে: দুর্দান্ত! দুর্দান্ত! দুর্দান্ত!
৩. একই লাইনে একাধিক ডিক্লেয়ারেশন
কোডকে ছোট করতে এক লাইনে অনেকগুলো ভেরিয়েবল বা তালিকা তৈরি করা যায়।
পূর্ণসংখ্যা ক=১০, খ=২০;
তালিকা আমার_ডাটা[৫০]; // ৫০ সাইজের একটি অ্যারে
প্রো-টিপস: সব সময় ফাংশন তৈরির সময়
কাজ কিউওয়ার্ডটি ব্যবহার করুন।
৪. ইন-ডেপথ উদাহরণ: স্মার্ট সেশন টাইমার
ইউজারকে লগইন করার পর সেশন টাইম দেখানো:
সময় শুরু = এখন;
পূর্ণসংখ্যা সেশন = ১ মিনিট;
সময় শেষ = শুরু + সেশন;
দেখাও "সেশন শেষ হবে: " >> শেষ_ঘন্টা >> ":" >> শেষ_মিনিট;
নতুনলাইন;