যুক্তি (Jukti) সংখ্যা এবং বাক্য (Numbers and Strings)
যুক্তি-এ সংখ্যা এবং বাক্যের মধ্যে কিছু মজার ও শক্তিশালী ইন্টারঅ্যাকশন রয়েছে যা কোড লিখার কাজকে সহজ করে দেয়।
১. গুণ বা রিপিটেশন (String Multiplication)
যদি কোনো বাক্যকে একটি সংখ্যা দিয়ে গুণ করা হয়, তবে বাক্যটি ততবার পুনরাবৃত্তি হয়। এর জন্য স্টার * অপারেটর ব্যবহার করা হয়।
দেখাও "হা" * ৩; // আউটপুট: হাহাহা
২. বিশেষ নিয়ম: সংখ্যা ইনটু বাক্য (Number * String)
যুক্তি-এ একটি বিশেষ গাণিতিক নিয়ম রয়েছে আপনি যদি কোনো সংখ্যাকে একটি বাক্য দিয়ে গুণ করেন, তবে সেটি ওই বাক্যের দৈর্ঘ্যের সাথে সংখ্যাটির গুণফল (পূর্ণসংখ্যা) ফেরত দেয়।
// "হ্যালো" এর দৈর্ঘ্য ৫
দেখাও ২ * "হ্যালো"; // আউটপুট: ১০ (২ * ৫)
৩. যোগ বা কনক্যাটেনেশন (String Addition)
বাক্যের সাথে কোনো কিছু যোগ করলে তা সবসময় বাক্যে রূপান্তরিত হয়। কিন্তু যদি আপনি দুটি সংখ্যাকে যোগ করেন, তবে সেটি গাণিতিক যোগফল দিবে।
দেখাও ৫ + ৫; // আউটপুট: ১০ (যোগফল)
দেখাও "৫" + "৫"; // আউটপুট: ৫৫ (জোড়া লাগানো)
৪. রূপান্তর সতর্কতা
মনে রাখবেন, বাক্য থেকে সরাসরি বিয়োগ (-) বা ভাগ (/) করা সম্ভব নয়। এটি শুধুমাত্র যোগ এবং গুণের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করে।
৫. বাক্যের সব সম্ভাব্য অপারেশন (String Manipulations)
নিচের কোড বক্সে ইন্টারপ্রিটারের সকল সাপোর্ট দেওয়া স্ট্রিং অপারেশন একসাথে দেখানো হলো:
বাক্য ক = "যুক্তি";
বাক্য খ = "ল্যাব";
// ১. কনক্যাটেনেশন (Concatenation)
দেখাও ক + খ; // আউটপুট: যুক্তিল্যাব
// ২. রিপিটেশন (Repetition)
দেখাও ক * ২; // আউটপুট: যুক্তিযুক্তি
// ৩. আকার বা দৈর্ঘ্য (Size/Length)
দেখাও আকার ক; // আউটপুট: ৫
// ৪. ইনডেক্সিং (Indexing - অ্যাক্সেস)
দেখাও ক[০]; // আউটপুট: য
// ৫. ইনডেক্সিং (Mutation - পরিবর্তন)
ক[০] = "ম";
দেখাও ক; // আউটপুট: মুক্তি (য পরিবর্তিত হয়ে ম হয়েছে)
// ৬. তুলনা (Comparison)
যদি (ক == "মুক্তি") {
দেখাও "সত্য";
}
// ৭. সংখ্যা ও দৈর্ঘ্যের গুণফল
দেখাও ৩ * ক; // ৩ * ৫ = ১৫