Jukti আউটপুট: সংখ্যা এবং গণিত
Jukti-এ সংখ্যা প্রিন্ট করা বা গাণিতিক ফলাফল দেখানো খুবই সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে স্মার্ট। এর সবচেয়ে অনন্য দিক হলো—ভেতরে ভেতরে ইংরেজি অংকে হিসাব হলেও, আউটপুটে তা নিজে থেকেই বাংলা অংকে রূপান্তর হয়ে যায়।
যেকোনো ধরনের নাম্বার/সংখ্যা আউটপুত দেখানোর জন্য এই নিয়ম ব্যবহার হয়।
১) সাধারণ সংখ্যা প্রিন্ট করা
Juktiপূর্ণসংখ্যা বা দশমিক ভেরিয়েবল সরাসরি
দেখাও দিয়ে প্রিন্ট করা যায়।
পূর্ণসংখ্যা বয়স = ২৫;
দেখাও বয়স;
আউটপুট: ২৫ (বাংলা অংকে)
সংখ্যাটি ভেতরে প্রিন্ট করার সময় ইংরেজি ডিজিটকে বাংলা ডিজিটে রূপান্তর করে।
২) গাণিতিক অপারেশন সরাসরি প্রিন্ট
দেখাও স্টেটমেন্টের ভেতরেই সরাসরি গাণিতিক এক্সপ্রেশন লেখা যায়।
দেখাও ৫ + ৫ * ২;
আউটপুট: ১৫
এখানে গাণিতিক অগ্রাধিকার (operator precedence) ঠিকভাবে কাজ করে:
প্রথমে *, তারপর +।
৩) টেক্সট এবং সংখ্যার মিশ্রিত আউটপুট
টেক্সটের সাথে সংখ্যা দেখাতে সবচেয়ে নিরাপদ এবং সুন্দর উপায় হলো
>> (চেইনিং অপারেটর) ব্যবহার করা।
পূর্ণসংখ্যা রোল = ১০১;
দেখাও "রোল নম্বর: " >> রোল;
আউটপুট: রোল নম্বর: ১০১
চাইলেই + অপারেটর দিয়েও করা যায়—
Jukti স্বয়ংক্রিয়ভাবে সংখ্যাকে বাক্যে রূপান্তর করে নেয়।
দেখাও "মোট ফলাফল: " + ১০০;
আউটপুট: মোট ফলাফল: ১০০
অপারেশনে নিজেই সংখ্যাকে String এ রূপান্তর করে নেয়।
৪) দশমিক সংখ্যা (Float)
দশমিক সংখ্যা (দশমিক) প্রিন্ট করার সময় Jukti যথাযথ প্রিসিশন বজায় রাখে।
দশমিক পাই = ৩.১৪;
দেখাও "পাই এর মান: " >> পাই;
আউটপুট: পাই এর মান: ৩.১৪
৫) স্বয়ংক্রিয় বাংলা অংক রূপান্তর
Jukti একটি বড় শক্তি হলো— ইংরেজি অংক ব্যবহার করে কোড লেখা হলেও, আউটপুটে তা স্বয়ংক্রিয়ভাবে বাংলা অংকে দেখানো হয়।
- ০ → ০
- 1 → ১
- 2 → ২
- 3 → ৩
- 4 → ৪
- 5 → ৫
- 6 → ৬
- 7 → ৭
- 8 → ৮
- 9 → ৯